Ajker Patrika

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে খুলনার পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার সাকিব (২১)।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার মহেশ্বরপাশা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে অবস্থিত তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীরকে মারধর করেন তাঁরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে চলে যান তাঁরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সাজমীরের মা খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত