Ajker Patrika

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, লাশ রাস্তায় ফেল গেল দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, লাশ রাস্তায় ফেল গেল দুর্বৃত্তরা
ঝালকাঠির রাজাপুরে আজ শনিবার দুর্বৃত্তদের হাতে নিহত মিলন হাওলাদারের লাশের পাশে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মিলন হাওলাদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। মিলন হাওলাদার আদাখোলা গ্রামের তৈয়ব হাওলাদারের ছেলে।

মিলনের স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মিলনকে তাঁর শ্বশুর ও শ্যালক হত্যা করেছেন। তবে তাঁর স্ত্রী রোজিনা এই অভিযোগ মিথ্যা দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা মিলনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে তাঁর আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান, মিলন মারা গেছেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই মিলনের মৃত্যু হয়েছে।

এদিকে নিহত যুবকের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিলনের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। শনিবার বিষয়টি মীমাংসার করার কথা ছিল। দুপুরে দাওয়াত খেতে যাওয়ার পথে আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় মিলনকে কুপিয়ে হত্যা করা হয়।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মিলনের শ্বশুর আউয়াল এবং শ্যালক মাসুম, রহিম ও রুবেল এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিলনের স্ত্রী রোজিনা দাবি করেছেন, এই ঘটনায় তাঁর বাবার পরিবারের কেউ জড়িত নন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। মিলনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত