
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এই আসনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
লাইভে জসিম উদ্দিন বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা দেখেছেন আমাদের বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া, ফতেহাবাদ ইউনিয়নে অনিয়ম হয়েছে, ভোট কারচুপি হয়েছে, ব্যালট ছিনতাই করা হয়েছে, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং অনেককে রক্তাক্ত করা হয়েছে।’
জসিম উদ্দিন বলেন, ‘আমাদের নেতা-কর্মী যারা কেন্দ্রে যেতে চেয়েছে, তাদের মারধর করা হয়েছে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কিনেছে। সারা দিন কিনেছে, এখন লাস্ট পর্যায়ে এসে নিজেরা নিজেরা ভোট কাটতেছে। প্রশাসন আমাদের কোনো রকমের সহযোগিতা করে নাই। এমতাবস্থায় আমি ভোট বর্জনের ঘোষণা করছি।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২ হাজার ৪৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।
২ মিনিট আগে
ছেলে জসীমউদ্দীন প্রার্থী হওয়ায় অসুস্থতার মধ্যেও তাঁকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আনোয়ারা বেগম। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লায় আনা হয়।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উথলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১৫ মিনিট আগে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১৯ মিনিট আগে