
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
গত ৬ জুলাই এই মামলায় ওমর ফারুক সুমনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। ওই দিন আবেদনের ওপর শুনানির জন্য আজ ওমর ফারুক সুমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মো. সোহেল রানা (৩৮) মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। এ সময় হামলায় ও গুলিতে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক এই সংসদ সদস্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণেই তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়।

বরগুনার তালতলীর ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো ২ জেলে নিখোঁজ রয়েছেন।
৮ মিনিট আগে
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও কালাম পাইক ও শহীদুল খান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
১৪ মিনিট আগে
চাঁদপুরের তিন নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাট-সংলগ্ন মোহনায় এই দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝিসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১৮ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মাচালং সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
২২ মিনিট আগে