
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর আব্দুস সালাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহত আব্দুস সালাম উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ইঞ্জিনচালিত নৌকায় করে যমুনা নদীর পশ্চিম তীরে যান আব্দুস সালাম। একই দিন দুপুর ১২টায় ঘাস নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর আজ সকালে সিন্দুরতলী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন আব্দুস সালাম। রোববার সকালে স্থানীয়রা সিন্দুরতলী এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘যমুনা নদীতে নিখোঁজ কৃষক আব্দুস সালামের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য জড়ো করা ৩ নারীকে শনিবার দিবাগত রাতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এর আগে একই সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।
১ মিনিট আগে
মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের শঙ্কা। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে অনেক এলাকায় ডায়রিয়া, আমাশয়, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।
১২ মিনিট আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশালে চার দিন ধরে আনন্দ মিছিল ও সমাবেশ চলছে। রোববার জেলা দক্ষিণ বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
১৮ মিনিট আগে
রাজধানীর শাহবাগ থানার আওতাধীন দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহবাগের আনন্দবাজার এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সড়কের ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে