
নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাকাতিতেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের শামীম ইসলাম সদুল (২৭), রঞ্জিত চন্দ্র বর্মণ (৩০), আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), গাইবান্ধার শাহারুল ইসলাম (৩৭), শহিদুল ইসলাম (৪০) ও বগুড়ার শাহাদাত হোসেন (৪০)।
সংবাদ সম্মেলনে এসপি সাফিউল সারোয়ার বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাতে নওগাঁর পত্নীতলায় একটি বিআরটিসি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তিনজন জয়পুরহাটের কালাই থেকে, দুজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজন বগুড়ার কাহালু থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুলের বিরুদ্ধে ছয়টি, শাহারুলের বিরুদ্ধে দুটি, শামীমের বিরুদ্ধে দুটি এবং অন্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল, এক জোড়া কানের দুলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে করাত, কয়েকটি হাঁসুয়া এবং একটি প্লাস।
পুলিশ সুপার আরও জানান, নওগাঁয় গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির সঙ্গেও জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি বলেন, ‘পাবনার ডাকাতির সময় লুণ্ঠিত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন আমরা ডাকাতদের কাছ থেকে উদ্ধার করেছি। নওগাঁর ডাকাতির সময় ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনার ডাকাতিতেও ব্যবহার করেছিল।’
পুলিশ সুপার বলেন, ‘এই ডাকাত চক্র দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের ফলে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দলটির অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
২ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
৯ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
২৭ মিনিট আগে