
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অবৈধ কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার সিডিএ আবাসিক এলাকায় জনৈক নাসির উদ্দিনের মালিকানাধীন ডিপোতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কালো তেলের ডিপোতে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখার খবর পাওয়া যায়। বিষয়টির সত্যতা যাচাইয়ে আজ বিকেলে ডিপোতে অভিযান চালানো হয়। অভিযানে ডিপোর ভেতরে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এদিকে খবর পেয়ে ওই কালো তেলের ডিপোটি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া। তিনি উপস্থিত গণমাধ্যমে জানান, যেসব অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের কঠোর হস্তে দমন করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
খুলনায় ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার নগরীর জেলা পরিষদের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পাউবো ফসলরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে