
গ্রাহককে দেখানোর কথা বলে লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল (৫০), তাঁর স্ত্রী ঊর্মি পাল (৪৫) ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার।
গ্রেপ্তার রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।
ব্যবসায়ীদের অভিযোগ, রণজিত পাল প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে সোনার ব্যবসা করতেন। অন্য ব্যবসায়ীদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। ফলে সেখানকার এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গয়না এনে গ্রাহকদের দেখাতেন ও বিক্রি করতেন।
অভিযোগ অনুযায়ী, গতকাল সোমবার গ্রাহককে দেখানোর কথা বলে সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি দোকান থেকে প্রায় ২২ ভরি সোনার গয়না নেন রণজিত পাল। পরে তিনি গয়নাগুলো ফেরত দেননি।
সন্ধ্যা পর্যন্ত রণজিত পালকে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে জানান ব্যবসায়ীরা। দোকান খোলা থাকলেও তাঁকে পাওয়া যায়নি। শাঁখারিপাড়ার ভাড়া বাসায়ও তাঁর পরিবারের কাউকে পাওয়া না গেলে স্থানীয়রা নিশ্চিত হন, তিনি সপরিবার পালিয়েছেন।
পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিত পালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে রণজিত পালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। পুরো স্বর্ণসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত রণজিত পালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৫ ঘণ্টা আগে