
রাজধানীর হাতিরঝিলের লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাতিরঝিলের রেইনবো ক্রসিং-সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে আজ বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে মৃত আজিম উদ্দিনের কোনো স্বজন পাওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম-পরিচয় শনাক্ত করেছে। মৃত আজিম উদ্দিনের বাসা পশ্চিম রামপুরা উলন রোডে। বাবার নাম মো. কফিল উদ্দিন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লেক থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার বিকেলে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা শাখা। আয়োজকেরা সর্বস্তরের সহযোগিতা চান, নিরাপত্তায় একাধিক টিম মোতায়েনের কথা জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুই আসামিকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চ
২০ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. এমএম মজিবর রহমানের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেওয়া হয়।
২৩ মিনিট আগে