Ajker Patrika

জয়পুরহাটে ৩২০ কেজির বেলেপাথরের পিলার উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ৩২০ কেজির বেলেপাথরের পিলার উদ্ধার
জয়পুরহাটে বেলেপাথরের পিলারের অংশবিশেষসহ বিজিবির সদস্যরা। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে অষ্টম-নবম শতকের একটি প্রাচীন বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ২০ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্য পায় বিজিবি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিজিবির একটি দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি নিজেদের জিম্মায় নেয়।

স্থানীয় সূত্রের দাবি, একটি চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। পরে বিষয়টি পুলিশ ও নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।

বিজিবির কাছে পাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের বিশদ পরীক্ষা-নিরীক্ষায় এটি অষ্টম-নবম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা প্রত্নবস্তুটি সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত