
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯৮ ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ১ লাখ ১৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ২৮ হাজার ৭৭১ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে একযোগে উপজেলার সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট রোকন রেজা শেখকে ৫৪ হাজার ৭৯৯ ভোটে পিছনে রেখেছে
২ মিনিট আগে
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
৫ মিনিট আগে
নওগাঁ-৬ আসনে মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
১০ মিনিট আগে