Ajker Patrika

নোয়াখালীর সুবর্ণচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি 
নোয়াখালীর সুবর্ণচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে এক কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় নোয়াখালী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চর জব্বার থানার পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত