
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে-ছিটিয়ে ছিল হাজারো ইয়াবা বড়ি। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অধিকাংশ ইয়াবা গুঁড়ো হয়ে যাওয়ায় কালো পিচঢালা সড়ক হলুদাভ রং ধারণ করে। সড়কজুড়ে ইয়াবা পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভাঙা ইয়াবা উদ্ধার করে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের মাঝখান থেকে দুই পাশজুড়ে ইয়াবার গুঁড়ো ছড়িয়ে ছিল। তাঁদের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক পাচারকারীরা যাত্রীবাহী কোনো বাস থেকে ইয়াবাগুলো মহাসড়কে ফেলে দেয়। তাঁদের মতে, সড়কে পাঁচ হাজারেরও বেশি ইয়াবা বড়ি ছড়িয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, মহাসড়কে ছড়িয়ে থাকা অধিকাংশ ইয়াবা বড়ি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে গুঁড়ো হয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২২০ গ্রাম ওজনের ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা প্রায় তিন হাজার ইয়াবা বড়ির সমপরিমাণ হতে পারে। তবে কে বা কারা এসব ইয়াবা মহাসড়কে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘কে বা কারা মহাসড়কে ইয়াবা বড়িগুলো ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশের হাত থেকে রক্ষা পেতে মাদক পাচারকারীরা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে দেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত...
২ মিনিট আগে
গত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, একই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল।
৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১৩ নম্বরের সি ব্লকের ১ নম্বর সড়কে ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে গতকাল শনিবারও ছিল আতঙ্কের ছাপ। খুনের আলামত হিসেবে সড়কের এক পাশে একটি সবজিবাহী ভ্যান ঢেকে রেখেছে পুলিশ। ভ্যানটির ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ।
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে গত ৮ বছর ধরে অবস্থান করছিল একপাল হাতি। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল দুই উপজেলার বাসিন্দারা। চলতি বছরের এপ্রিলে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। তবে তিন মাস পর আবার একটি হাতির লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে।
৩৪ মিনিট আগে