Ajker Patrika

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ০৯
চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের রাসমণি ঘাট এলাকায় জেলেপল্লিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক জানাতে পারেনি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার পর নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় জেলেপল্লিতে আগুন লাগার এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে জেলেপল্লির বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত