ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত শখের বানু শ্যামকুড় গ্রামের মৃত জিকুর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ইখলাসুর রহমান মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার রাতেও টাকা চাওয়া নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ভোররাতে ইখলাসুর রহমান মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের।
হত্যার পর ইখলাসুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।
ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার
১৯ মিনিট আগে
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে