
চট্টগ্রামের রাউজানে সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির মহাশ্মশান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির নেতারা। রাতের বেলা উপজেলার চিকদাইর ইউনিয়নের বড়পুল এলাকায় স্থানীয় নূপুর দত্ত ও তাঁর ভাই বাদল দত্ত ভাঙচুর করে জায়গা দখলের চেষ্টা করেছে বলে দাবি তাঁদের।
আজ শুক্রবার বিকেলে অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন রাউজান থানার ডিউটি কর্মকর্তা মনিতোষ চাকমা। এর আগে সকালে শ্মশানসংলগ্ন সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। শ্মশান ভাঙচুরে জড়িত নূপুর দত্ত ও তাঁর ভাই বাদল দত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা সদীপ দে বলেন, ‘আমাদের প্রাচীন মহাশ্মশানটি দীর্ঘদিন ধরে নূপুর দত্ত ও বাদল দত্তের দখলে নিয়েছিল। গত কয়েক মাস আগে স্থানীয়দের সহযোগিতায় সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির মহাশ্মশানে দাহ করার জন্য পাকা স্থাপনা নির্মাণ করে। সেটি রাতে অন্ধকারে ভেঙে দিয়েছে নূপুর দত্ত ও তার ভাই বাদল দত্ত। আমরা তাদের শাস্তি দাবি করছি।’
সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির সভাপতি ডা. উত্তম পালিত বলেন, ‘আমাদের এলাকার চিহ্নিত ভূমিদস্যু নূপুর দত্ত ও তার ভাই বাদল দত্ত মিলে আমাদের শ্মশান ভাঙচুর করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। ওই দুই ভাই আমাদের নবনির্মিত মহাশ্মশান ভাঙচুর করেছে। তাদের অর্থায়নে পুনরায় নির্মাণ করে দিতে হবে। তা না হলে তাদের এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’
অভিযুক্ত নূপুর দত্তের বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর ভাইকে পাওয়া যায়নি। পরে স্থানীয় একটি আশ্রমে আছেন বলে সংবাদ পেয়ে সেখানে গেলেও তাঁদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
সূত্র জানিয়েছে, শ্মশান ভাঙচুরের পর থেকে তাঁরা দুই ভাই পলাতক রয়েছেন। রাউজান থানার ডিউটি কর্মকর্তা মনিতোষ চাকমা বলেন, ‘মহাশ্মশান ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, থানার কার্যক্রম পুরোদমে শুরু হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
৪ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
১০ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে