ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে এক বাড়িতে ঢুকে পড়ে একদল চোর। বাড়ির গৃহবধূ বুঝতে পেরে তাদের একজনকে আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর আঙুল কামড়ে ধরেন গৃহবধূ। পরে সঙ্গীদের সহযোগিতায় আটক সেই চোর পালাতে পারলেও হাত থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরেই পড়ে থাকে আঙুলটি। তবে সংঘবদ্ধ চোরেরা ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে বলে দাবি করেছেন ওই পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহর শংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর ছড়িয়ে পরলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে বাড়িতে প্রবেশ করে। শব্দ পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান। এ সময় তিনি সাহস করে একজনকে জাপটে ধরে আটকে রাখার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে চোরের হাতের একটি আঙুল কামড়ে ধরেন এবং সেই অংশটি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই চোরের সহযোগীরা এসে তাঁকে ছাড়িয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে গেছে। এ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন! বিশেষ করে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পরিদর্শক তদন্ত এবং থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
১৫ মিনিট আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
২ ঘণ্টা আগে