
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫ সালের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালী জেলা জজ আদালত। গতকাল বুধবার সকালে আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূট্টো ও রমিজ মোল্লা।
জানা গেছে, পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও মালামাল লুটপাট করেন এবং বিএনপির নেতা-কর্মীদের মারধর করে আহত করার অভিযোগ আনা হয়।
ওই ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে এজাহার করেন।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন বলে খবরে বলা হয়েছে। পরে তাঁরা হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিএনপি সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৮ জন ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পাঁচজন জেলা জজ আদালতে হাজির হলে মহামান্য বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাগজ হাতে পাইনি।'

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল ‘পেটনস হুইস্কার্ড ব্যাট’ বা গোঁফওয়ালা বাদুড় শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গত ৩০ জুন আন্তর্জাতিক জার্নাল চেকলিস্টে গবেষণাপত্র প্রকাশের পর দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতি বেড়ে ৩৭ হয়েছে।
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
কুমিল্লা নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজারকে অনুমোদন দেবে কুসিক। আগামী সপ্তাহে নিবন্ধন শুরু হবে। ভুয়া লাইসেন্স প্লেট বা নির্ধারিত সংখ্যার বাইরে চলাচলে মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২২ মিনিট আগে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর বাইরে খাল-বিলের পানিও বাড়ছে।
২৭ মিনিট আগে