
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কে দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে ওই পাহাড়ে নিয়ে যাওয়া এক ব্যক্তিকে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বাবু শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট বছরের শিশুটি মারা গেছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সীতাকুণ্ড ইকোপার্কে শিশুহত্যার মূল আসামি বাবু শেখকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সন্ধ্যা পৌনে ৭টায় সীতাকুণ্ড মডেল থানায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
গ্রেপ্তার ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, অভিযুক্ত বাবু শেখ নিহত শিশুর পাশের গ্রামের বাসিন্দা।
এর আগে এ ঘটনায় পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজ থেকে বাবু শেখকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা গেছে, সকাল ১০টা ৩৫ মিনিটে সীতাকুণ্ডের ইকোপার্কের ভেতর শিশুটির হাত ধরে বাবু শেখ যাচ্ছিলেন। স্থানীয় একটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্যটি ধরা পড়ে।
এর আগে গত রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শ্বাসনালি কাটা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে আনা হয়। আজ ভোর ৪টায় চিকিৎসাধীন শিশুটির অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ভোর ৫টার দিকে শিশুটি মারা যায় বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা।

খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হন। আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে খুলনার হরিণটানা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় তিনটি ফ্লাইট ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো করা হয়েছে। ঘটনার সময় চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার।
১৩ মিনিট আগে
সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিলেটের উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের অবদান, পর্যটন, ডিজিটাল প্রযুক্তি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলো
২০ মিনিট আগে