Ajker Patrika

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
ঘটনাস্থলে লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হন। আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে খুলনার হরিণটানা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। আহত দুজনের নাম জানা যায়নি। তাঁদের উদ্ধার করে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এই তথ্য নিশ্চিত করে হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজেও পুলিশ অংশ নিয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত