
বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়।
আটককৃত দম্পতি হলেন মো. ফজলে এলাহী রঞ্জন (৪০) এবং তাঁর স্ত্রী ছালেহা খাতুন ছালমা (৪৫)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ফজলে এলাহী রঞ্জন ও ছালেহা খাতুন ছালমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি তাঁরা কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ওই দম্পতিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত...
৪ মিনিট আগে
গত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, একই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল।
৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১৩ নম্বরের সি ব্লকের ১ নম্বর সড়কে ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে গতকাল শনিবারও ছিল আতঙ্কের ছাপ। খুনের আলামত হিসেবে সড়কের এক পাশে একটি সবজিবাহী ভ্যান ঢেকে রেখেছে পুলিশ। ভ্যানটির ওপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ।
৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে গত ৮ বছর ধরে অবস্থান করছিল একপাল হাতি। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল দুই উপজেলার বাসিন্দারা। চলতি বছরের এপ্রিলে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। তবে তিন মাস পর আবার একটি হাতির লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে।
৩৫ মিনিট আগে