Ajker Patrika

বগুড়ায় জানালার গ্রিল কেটে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জানালার গ্রিল কেটে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট
জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাতদল। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সোনাতলায় সাবেক পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট করেছে ডাকাতেরা।

আজ রোববার ভোরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন জানান, ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় আসবাবপত্র তছনছ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।

মোয়াজ্জেম হোসেন আরও জানান, বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা এবং নিজের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত