
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রডবোঝাই ট্রাক ও দুধবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদাম হোসেন (৩০) নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকর্মীরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী বাজার এলাকায় পাবনা-হাটিকুমরুল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার ছাদেক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুধবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক সাদাম হোসেন নিহত হন।
দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত নিহত চালকের সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার থানায় খবর দেওয়া হলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। দ্রুত উদ্ধার করা গেলে চালককে বাঁচানোর সুযোগ ছিল বলেও দাবি করেন তাঁরা।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সলঙ্গা থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
৬ মিনিট আগে
৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে মঙ্গলবার পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও পানিতে ডুবে মারা যাওয়া এক শিশু। দুটি মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আমদানি বাড়ায় হরিণা ফেরিঘাটসংলগ্ন আড়তে দাম কিছুটা কমেছে। মঙ্গলবার আড়তে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২শ’ টাকা থেকে নেমে ২ হাজার ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে আমদানি বাড়লে দাম আরও কমতে পারে।
১৭ মিনিট আগে