
মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও সরবরাহ শুরু হয়েছে। এতে প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিট (বৃহস্পতিবার) থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোহাম্মদ রফিক খান।
তিনি বলেন, ‘সংকটকালীন সময়ের তুলনায় বর্তমানে বেশি গ্যাস পাওয়া যাচ্ছে। পাইপলাইনে চাপও বেড়েছে। পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।’
পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুসারে, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কোনো জটিলতা দেখা না দিলে পর্যায়ক্রমে দৈনিক ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমএসসিএফডি) পর্যন্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চট্টগ্রাম অঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। তবে স্বাভাবিক সময়েও চাহিদা ও সরবরাহের মধ্যে কিছুটা ঘাটতি থাকে।
পেট্রোবাংলার তথ্য বলছে, গত ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পরদিন ২২ জুলাই থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হলো।

নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। আটক যুবক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
৪ মিনিট আগে
হবিগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে শহরতলীর উমেদনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।
৮ মিনিট আগে
জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছেন। তাঁরা বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছেন। তাঁরা মব সৃষ্টি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দিচ্ছেন।
৯ মিনিট আগে
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই আন্দোলন ঐক্যবদ্ধভাবে হয়েছে এবং এর কৃতিত্ব কারও এককভাবে দাবি করার সুযোগ নেই। আজ শুক্রবার বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে
১৭ মিনিট আগে