
বাগেরহাটের শরণখোলায় একটি প্রাইভেট হাসপাতালের গোসলখানা থেকে নার্স হাসিনা খানম রিক্তার (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
মৃত হাসিনা খানম রিক্তা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলায়। বাবার নাম রফিক শেখ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের গোসলখানার দরজা ভেঙে হাসিনা খানমের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অন্তরা দাস তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোররাতে রিক্তা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে যান। দীর্ঘ সময় বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে শরণখোলা থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমের ভেতরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
আলীম আল রেজা মুক্তি আরও বলেন, মৃত নার্সের স্বামীর ভাষ্য অনুযায়ী, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নার্সের মরদেহের পাশে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বনবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় সবুজ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে