
ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে আনন্দ-উল্লাস করেনি। মানবতাবোধ আর বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য তারা তা করেনি। মিষ্টি কেনার টাকা নিয়ে ছোট ছেলেমেয়েরা তাই সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়ে গেছে অকুণ্ঠ চিত্তে।
আজ রোববার মিষ্টি কেনার জন্য জমানো টাকা ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তুলে দিল উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মায়ের প্রাণ বাঁচাতে নিজেদের স্বল্প সামর্থ্য নিয়ে তাদের এই এগিয়ে আসা আবারও প্রমাণ করেছে, আমাদের সন্তানেরা দুর্বার, তাদের ভালোবাসার শক্তি অপরিসীম।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েক দিন আগে কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম হাসানের মায়ের শরীরে ক্যানসারের জীবাণু শনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়ে। সংবাদটি কানে যেতেই নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয়—এবার এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবে। পরে আজ তারা নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দিয়েছে। তাদের সঙ্গে ওই বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীরাও সহযোগিতা করেছে।
এসএসসি পাস করা শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন জানায়, পাস করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরেই বেশি ভালো লাগছে তাঁদের।
কলতান বিদ্যানিকেতনের ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাঈম সিকদার জানায়, ‘আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, ‘এ বছর পাস করা শিক্ষার্থীরা ২০ হাজার টাকা আর অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা ২০ হাজার টাকা দিয়েছে। মোট ৪০ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। ছোট ছেলেমেয়েদের এমন মানবিক উদ্যোগ দেখে আমি সত্যি আপ্লুত হয়েছি।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
১১ মিনিট আগে
নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে একই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার নির্মাণকাজ শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২১ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের...
২৭ মিনিট আগে