
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের রাষ্ট্রীয় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
সোহেল হোসেন উপজেলার রাজনগর এলাকার মো. ফজল ও সকিনা খাতুন দম্পতির ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে চীনের উহান ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন স্টাডিজ বিষয়ে মাস্টার্স করছেন।
সোহেল জানান, আন্তর্জাতিক যুব ফ্রন্টকে আরও শক্তিশালী করা এবং ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল’-এর ধারাবাহিকতা বজায় রাখতে এ আয়োজন করা হচ্ছে। এতে রাশিয়া ও বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার তরুণ, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, তথ্যপ্রযুক্তি পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে।
সোহেল আরও বলেন, ‘রাশিয়ার মতো বিশাল একটি দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। সেখানে বাংলাদেশে রুশ ভাষা ও সংস্কৃতি চর্চার সম্ভাবনা এবং রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে কাজ করব।’
সোহেলের ভাষ্য, রাষ্ট্রীয় আমন্ত্রণের আওতায় তাঁর ভিসা, বিমান টিকিট, স্থানীয় যাতায়াত, ১২ দিনের আবাসন ও খাবারের ব্যয় রুশ সরকার বহন করবে।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে। সোহেল ইয়েকাতেরিনবুর্গে এতে অংশ নেবেন। এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর কালমিকিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
১১ মিনিট আগে
নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে একই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার নির্মাণকাজ শুরু হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২১ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
৩০ মিনিট আগে