
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। নদীর ভাঙন মূল ভবনের একেবারে গা ঘেঁষে পৌঁছে গেছে। ইতিমধ্যে মাদ্রাসার সীমানাপ্রাচীর এবং ভবনের সামনের অংশ নদীতে ধসে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনের নির্দেশে আসবাবপত্র, নথিপত্র ও শিক্ষাসামগ্রী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনার পানি বৃদ্ধির ফলে কয়েক দিনে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই নদী আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। ভবনের নিচের মাটি সরে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা চরম উদ্বেগে পড়েছেন। ভাঙন চলতে থাকলে যেকোনো সময় পুরো ভবনটি নদীতে ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
স্থানীয়দের ভাষ্য, শুধু মাদ্রাসাই নয়, আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনাও এখন নদীভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এলাকাবাসী বলছেন, জিও ব্যাগ ফেলা সাময়িকভাবে ভাঙনের গতি কমাতে সহায়ক হলেও স্থায়ী সমাধান নয়। কারণ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের ভাঙনে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়ন করা উচিত।
মাদ্রাসার সুপার মওলানা বাকি বিল্লাহ বলেন, মাদ্রাসার বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরের নির্দেশে চেয়ার-টেবিল, আলমারি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষাসামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনের গতি যেভাবে বাড়ছে, তাতে পুরো প্রতিষ্ঠানটি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
১৮ মিনিট আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
১৯ মিনিট আগে
‘উন্নয়নের অভিযাত্রায় পল্লী হবে সমৃদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে