
কুমিল্লার চান্দিনায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই নারী-পুরুষ কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে গিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আর নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। মোবাইল ফোনে তাঁর নগ্ন দেহের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করেছেন কয়েকজন যুবক।
গতকাল সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত। এ ঘটনায় আজ মঙ্গলবার ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন এনজিওটির পুরুষ কর্মী।
স্থানীয়রা জানান, আইডিএফের এই দুই কর্মী তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে গেলে ফিরতে সন্ধ্যা হয়। এলাকার কয়েক যুবক তাঁদের আটক করে গ্রামের শেষ মাথায় এতবারপুর মালিবাড়িসংলগ্ন একটি মৎস্য প্রজেক্টের পাড়ে নিয়ে তাঁদের কাছ থেকে আদায় করা কিস্তির টাকা কেড়ে নেন। রুহুল আমিন নামের এক লোক দেখে ফেলায় তাঁকে হাত ও চোখ বেঁধে তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারে নিয়ে আটকে রাখা হয়। এনজিওটির পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়। নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।
আইডিএফের পুরুষ কর্মী আজকের পত্রিকাকে বলেন, তাঁরা মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে এবং ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করেন। তখন ওই নারী তাঁর বোনকে ফোন করে নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু তাঁরা বাকি টাকা না পেলে ভিডিও ডিলিট করবে না বলে জানান এবং তাঁর নারী সহকর্মীর ওপর অত্যাচার করতে থাকেন। পরে গ্রামবাসী টের পেয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাঁদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৫ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৬ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৬ ঘণ্টা আগে