
সৌদি আরবে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসার লোভ দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা ড্রাইভিং ভিসার নাম করে সাধারণ মানুষের হাতে টুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করত।
কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল রোববার বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শামীম, মো. রুহুল আমিন, মো. হৃদয় হাসান, আবু রায়হান ও মো. সানি মিয়া। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, ৩টি স্মার্টফোন এবং বিভিন্ন হিসাবের রেজিস্ট্রার উদ্ধার করা হয়।
আজ সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চক্রটি বনানী সৈনিক ক্লাব এলাকায় একটি ভুয়া অফিস খুলে ড্রাইভিং ভিসায় সৌদি পাঠানোর প্রলোভন দেখিয়ে অনলাইনে বিজ্ঞাপন দিত। এক ভুক্তভোগীর সঙ্গে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করে তারা ইতিমধ্যে ২ লাখ ৬৬ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে ড্রাইভিং ভিসা না দিয়ে একটি টুরিস্ট ভিসা দিলে প্রতারণার বিষয়টি ফাঁস হয়। এ ঘটনায় ভুক্তভোগী বনানী থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে একইভাবে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল।
এ বিষয়ে সিআইডি প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া কাউকে পাসপোর্ট বা অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশে কর্মসংস্থানের জন্য কেবল সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি ও মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে যেকোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে