
জামালপুরের বকশীগঞ্জে ধানখেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুস ছাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুস ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামানের ছেলে।
মৃত ছাত্তারের ভাতিজা সামিউল হক জানান, প্রতিদিনের মতো আজ বিকেলেও বাড়ির পাশের ধানখেতে সেচ দিতে যান আব্দুস ছাত্তার। এ সময় সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বেসরকারি চিকিৎসা সেবাকেন্দ্র ‘লাইফ লাইন হাসপাতাল (প্রা.) ’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি না মেনে সেবা কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধন ছাড়া এই হাসপাতালে অপারেশনসহ সব ধরনের সেবা দেওয়া হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা নিবন্ধন করার প্রক্রিয়া শুরু করেছে। উপজেলা স
৩ মিনিট আগে
বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাশুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান।
৬ মিনিট আগে
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে বাহুবলের কামাইছড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তি।
১৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে কেন্দ্র করে ট্রাস্টি বোর্ডের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিশ্ববিদ্যালয় দখল, ভাঙচুর ও বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি দ্রুত খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম....
১৫ মিনিট আগে