
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেকের বাড়ি দুর্বারচর গ্রামে। তিনি বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর সড়কে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল বারেকের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হারালাম। বাবা, তোমার শূন্যতা কিভাবে পূরণ করবো। পরিবার পরিজন রেখে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্বরত আমি। কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কে দিবে? আমাদের কোন শত্রু ছিল না, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। বিচার চেয়ে আপনাদেরকে লজ্জা দিবো না।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত শনিবার দিবাগত রাতে সেই অসহায় বৃদ্ধার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বৃদ্ধার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়েছে।
২ মিনিট আগে
ঝালকাঠি সদর হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে। রুমা বেগম নামের এক নারীর কাছ থেকে এই টাকা নেওয়া হয় বলে জানা গেছে।
৪ মিনিট আগে
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি সরকারি বিএম কলেজরে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা বাজারে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা।
১১ মিনিট আগে