
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি সরকারি বিএম কলেজরে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফলের কালাই গ্রামের সন্তান। চাকরিজীবনের অধিকাংশ সময় সরকারি বিএম কলেজের সমাজকর্ম বিভাগে কর্মরত ছিলেন।
বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডে শিগগিরই যোগদান করবেন।
প্রসঙ্গত, সদ্য বিদায়ি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ২০২৩ সালের ১৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক রাশেদুল ইসলাম বরিশাল শিক্ষা বোর্ডের ১৭তম চেয়ারম্যান হলেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
১৬ মিনিট আগে
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেপ্তার দেখানো হয়।
৩৩ মিনিট আগে
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।
৩৭ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার পূর্বরাখি গ্রামসংলগ্ন নদীতীরে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত জিওব্যাগ, কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে