
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনা আক্তারকে (৩০) মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হকের (৩৭) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামের ২৭ নম্বর ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জাকির স্ত্রীকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন। ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে রুনা ও জাকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে রুনাকে মারধর করেন বলে পুলিশকে জানান।
মারধরে গুরুতর আহত হয়ে রুনা অচেতন হয়ে মাটিতে পড়ে যান। রুনার জ্ঞান না ফেরায় জাকির তাঁকে খাটে তুলে শুইয়ে দেন এবং শ্বশুর জামাল উদ্দিনকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয় পল্লিচিকিৎসক বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রুনাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত রুনা বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইনজুরি এলাকার জামাল উদ্দিনের মেয়ে। তিনি ১১ বছর বয়সী এক সন্তানের মা। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রায় দুই বছর আগে জাকিরের সঙ্গে তাঁর বিয়ে হয়।
অভিযুক্ত জাকির একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেশুয়া নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ বিষয়টি পুলিশকে জানালে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পরে জাকিরকে গ্রেপ্তার করে এবং রুনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৪০ মিনিট আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
১ ঘণ্টা আগে