বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর এক কিশোরী কন্যাকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।
আজ দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকেরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেওয়ায় শাকিলকে মারধর করে চাকুসহ পুলিশে দেওয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের। কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারণে তাঁকে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকেরা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বৃদ্ধ মকবুল হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
২ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
৫ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। জেলা পিপি কাইমুল হক রিংকু বলেছেন, বিচার আবেগের ভিত্তিতে নয়, আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
১১ মিনিট আগে