
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ রোববার উপজেলার পক্ষিয়া ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আকাশ বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহের মিয়ার ছেলে এবং দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি। বাকি আহতরা হলেন মো. রায়হান, খালেদা বেগম ও সায়মা আফরোজ হাবীবা। এদের মধ্যে রায়হানের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকেরা।
আকাশের মা খালেদা বেগম বলেন, ‘দীর্ঘদিন পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহেল হোসেন শিপন, তার ভাতিজা ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন সাকিল, সোহরাব হোসেন বাবুল, নিরব হোসেন, তামিম ওরফে লাবিব, মহসীনা বেগম, শরীফ হোসেন নিউটন, লাকি বেগম গং আমাদের কাছ থেকে চাঁদা নিত এবং আমাদের জমি দখল করে ভোগ করত। আমরা কখনো তাদের ক্ষমতার ভয়ে মুখ খুলে কথা বলতে পারিনি।
তিনি বলেন, ‘এর আগে আমার স্বামী যখন জীবিত ছিলেন, তাকেও বারবার আক্রমণ করে হত্যার চেষ্টা করে। তখন আমরা বিচার চেয়েও পাইনি। ৫ আগস্টের পরে আমার কাছে তারা আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয়।
‘এর ধারাবাহিকতায় আমার ছেলে সাইফুল ইসলাম আকাশকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমার ছোট ছেলে মো. রায়হান ভাইকে বাঁচাতে গেলে তাকে হকিস্টিক, ভেলছা দিয়ে মারধর করে। এতে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গেলে আমাকে ও আমার মেয়েকে এলোপাতাড়ি মারধর করে ইজ্জতহানির চেষ্টা করে।’
তবে অভিযোগ অস্বীকার করে সোহেল হোসেন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। আমি ঘটনার সময় ছিলাম বরিশাল।’ তিনি আরও বলেন, ‘আমার ভাতিজা আকাশ আমাদের জায়গায় রোপণ করা গাছ কেটে রাস্তা করায় আমার ভাইয়েরা বাধা দেয়। তখন সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।’ বড় ধরনের কিছু হয়নি বলেও দাবি করেন তিনি।
এ বিষয় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে