
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে। সিয়াম ওই এলাকার এনামুল হকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী (১৫) ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।
স্থানীয় সূত্র ও পুলিশ হেফাজতে থাকা কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সিয়ামের সঙ্গে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে তারা একাধিকবার ঢাকায় আবাসিক হোটেলে রাত্রিযাপনও করেছে। সম্প্রতি ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে সিয়ামের চাপে ভ্রূণ নষ্ট করে। পরে ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিয়ে সিয়াম টালবাহানা শুরু করেন।
কিশোরী আরও জানায়, সর্বশেষ বিয়ের আশ্বাস পেয়ে গতকাল রোববার রাতে নিকটাত্মীয় মাহিদকে নিয়ে সিয়ামের গ্রামের বাড়িতে যায় সে। ভোরের দিকে সিয়াম ওই কিশোরীকে চলে যাওয়ার জন্য চাপ দিলে সে যেতে রাজি না হয়ে গর্ভের সন্তান নষ্ট করার কারণ জানতে চায় এবং বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরী ও মাহিদকে আটক করে। এরপর সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের বাবা এনামুল হক জানান, আজ ভোরে তাঁর ভাতিজা ফোনকলে জানান, সিয়ামকে এক কিশোরী ও তার আত্মীয় ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন সিয়াম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এনামুল হক বলেন, ‘সিয়াম যে বাড়িতে ছিল ওটা আমার শ্বশুরের বাড়ি। বাড়িতে সিয়াম একা থাকত। এই ছেলে-মেয়েগুলো কখন এসেছে জানি না।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, সিয়ামের সঙ্গে ওই কিশোরীর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সিয়াম বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়। পরে কিশোরীর বাচ্চা নষ্ট করে ফেলা হয়। বাচ্চা কেন নষ্ট করেছে এবং বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরী সিয়ামকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিয়ামের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ সিয়ামের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরী ও তার বন্ধু আরিয়ান খাঁন মাহিদকে আটক করা হয়েছে।

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর মধ্যে দুইটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলা...
৭ মিনিট আগে
টাঙ্গাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশী বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় একই পরিবারের ৭ জনসহ ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এ রায় দেন।
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সিট অবৈধভাবে দখলের অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাবি ইসলামি ছাত্রশিবির শাখা। সোমবার প্যারিস রোডে আয়োজিত কর্মসূচি থেকে সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ দফা দাবি জানানো হয়।
২০ মিনিট আগে
লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বহু পরিবার এখনো পানিবন্দী। সোমবার দুপুরে ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে নামে। প্লাবিত এলাকায় দুর্ভোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, যোগাযোগে নৌকা-ভেলার ওপর নির্ভরতা ও ত্রাণ সহায়তার অপেক্ষার কথা জানিয়েছে স্থানীয়রা।
২২ মিনিট আগে