
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন বাইশফাঁড়ি বিওপির সদস্যরা এই অভিযান চালান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তপিলার-৩৬ থেকে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে কাস্টমস এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার মামলায় সোলায়মান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার পাশাপাশি এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাসুরের লাঠির আঘাতে আহত ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
২৫ মিনিট আগে