
ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা।
আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এসব তথ্য জানায়।
এর আগে গতকাল রোববার ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্যের চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একাধিক বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধপত্র রয়েছে। এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১০ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৪ মিনিট আগে