
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দী অবস্থায় প্রায় দেড় হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ গুলি দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী গুলিগুলো উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা গুলির মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০ টির বেশি ছোট আকারের গুলি রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

১৮ জুলাই রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদ মিয়ার বাড়িতে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ দরজায় ডাক শুনে বাইরে বের হন সিদ্দিকুর রহমান ওয়াদুদ। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছয় সদস্যের একটি ডাকাত দল ঘরের ভেতরে...
৩০ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা (মতিঝিল) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
৩৩ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
২০২৩ সালের মে মাসে ওই জায়গায় শুরু হয় নতুন ঝুলন্ত সেতু নির্মাণের কাজ। একই সঙ্গে সেতুর দুই পাশে মাটি রক্ষা এবং পাহাড়ি ঢলের ক্ষতি ঠেকাতে গাইডওয়াল নির্মাণও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৯৬৫ টাকা।
১ ঘণ্টা আগে