
মানিকগঞ্জের সাটুরিয়ায় মেসার্স যমুনা ব্রিক্সস ফিল্ড নামের একটি ইটভাটা থেকে নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১০০ বিঘা খেতের ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ ও ইটভাটা বন্ধের দাবিতে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরে ইউএনও মো. ইকবাল হোসেন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলি ভূমিতে দীর্ঘদিন ধরে মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটভাটাটি পরিচালিত হয়ে আসছে।
ভুক্তভোগী কৃষক মো. মোহর আলী বলেন, ‘আমার প্রজেক্টের সাত বিঘা ধানখেত পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, ওই ধানে চিটা ধরেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনওর কাছে আবেদন করেছি।’ কথা হয় হরগজ পূর্ব নগরের শামীম নামের এক কৃষকের সঙ্গে। তিনি বলেন, ‘২৭ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। চোখের সামনে ওই ইটভাটার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। আমি আমার ধান নষ্টের ক্ষতিপূরণ চাই।’
আরেক কৃষক হরগজ গোসাইনগরের জাহাঙ্গীর আলম বলেন, ‘১৫ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। এবার যে ক্ষতি হয়েছে, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। ইটভাটার বাতাসের কারণে আমার এই সর্বনাশ হয়েছে। আমি এর ক্ষতিপূরণ চাই।’ তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান পাননি। তিন ফসলি জায়গায় ওই ইটভাটা কীভাবে চলছে এবং স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কেন কোনো উদ্যোগ নিচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।
মো. হালিম নামের আরেক ভুক্তভোগী কৃষক বলেন, ‘আমার ধানখেত পুড়ে গেছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার। ক্ষতিপূরণ ও ওই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও অফিসে গিয়েছিলাম। উনি বলেছেন, একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এক দিনের মধ্যেই ব্যবস্থা নিবেন।’
অভিযোগের ব্যাপারে মেসার্স যমুনা ব্রিকসের মালিকপক্ষ আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকের ধানখেতের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পান, সে ব্যাপারে কাজ চলমান রয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

হবিগঞ্জের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিজয় মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শহরতলির দুর্লভপুর এলাকা থেকে বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে
গতকাল সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুপুরের পর রাতেও বাড়ি না ফেরায় শাশুড়ি ও মেয়েকে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ বেলা ৩টার দিকে পার্শ্ববর্তী গ্রামের মাসুম ঘটনাস্থলের পাশে তালগাছে তাল পাড়তে ওঠেন। তিনি গাছ থেকে খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের আওয়াজ শোনেন এবং মাছি উড়তে দেখে..
৩৯ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশুর কবর হয়েছে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জে। তার বাবা, ওই আসনের সংসদ সদস্যসহ এলাকাবাসী আজ শুক্রবার কবর জিয়ারতে যান। এ সময় ছোট্ট কবরটি ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মোনাজাতের মুহূর্তে কান্নার রোল পড়ে যায়, ভারী হয়ে আসে চারপাশ...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সরকারি কর্মকর্তাদের বদলি-পদোন্নতি, নিয়োগ ও মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করতেন...
১ ঘণ্টা আগে