Ajker Patrika

রাজবাড়ীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ ভূঁইয়ার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম ও কামরুল পরস্পরের বন্ধু ছিলেন। তবে তাদের মধ্যে টাকা নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ শনিবার সকালে গোয়ালন্দ বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল হঠাৎ তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত