
চট্টগ্রামে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সভাপতির বক্তব্যে নাজের হোসাইন বলেন, বাজার তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নীরবতার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে। এসব কারসাজির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হচ্ছে এবং খুচরা বাজারে সংকট তৈরি করে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।
কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, ‘দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে ভোক্তাদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

রাজধানীর শ্যামলীতে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত ‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর যুবদল জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের কেউ নন। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির
৯ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারাই তালিকায় থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শিগগিরই এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে...
২০ মিনিট আগে
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রেমিকের নাম আসের আলী ওরফে রাজু (১৯)। গত ২৬ মার্চ রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়ার আইট গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুসহ তিন যুবক তাঁকে ধর্ষণ করেন। পুরো ঘটনার ভিডিও
২২ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় পাটুলী ফেরিঘাটে টাইলসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক পথচারী মারা গেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে