
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রেমিকের নাম আসের আলী ওরফে রাজু (১৯)। গত ২৬ মার্চ রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়ার আইট গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজুসহ তিন যুবক তাঁকে ধর্ষণ করেন। পুরো ঘটনার ভিডিও ধারণ করেন অপর এক যুবক।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চারাতলাপাড়া গ্রামের আসের আলী রাজু, বাগদিয়ার আইট গ্রামের হযরত আলী, শাওন, আবু নাছিম ও আমিন। তাঁদের মধ্যে আসের আলী ছাড়া বাকি চারজনই এজাহারনামীয় আসামি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল সায়েম ইউসুফ, ওসি মহেশপুর থানা মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, মামলার পরপরই পুলিশ জোরালো তৎপরতা শুরু করে আসামিদের গ্রেপ্তার করেছে। এজাহারে চারজনের নাম উল্লেখ থাকলেও তদন্তে জড়িত প্রমাণিত হওয়ায় প্রেমিক আসের আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার ফলাফল পেলে আরও বিস্তারিত জানা যাবে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৬ মিনিট আগে