
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) এবারই বাংলাদেশ প্রথমবার খেলতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে রীতিমতো সাংবাদিক বনে গেলেন তামিম ইকবাল।
কদিন আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেটার সভাপতি এখন তামিম। আজ ডব্লিউসিএলের বাংলাদেশ দল পরিচিতি অনুষ্ঠানে স্যুটেড-বুটেড হয়ে যান তামিম। জাতীয় দলের সাবেক সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে তামিম বুকে জড়িয়ে ধরলেন। তামিম করমর্দন করেছেন দেশের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও। সাবেক সতীর্থদের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষে তামিম বসে পড়লেন সাংবাদিকদের চেয়ারে। কে কী বলেছেন, তা মনোযোগ দিয়ে শুনেছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটার।
ডব্লিউসিএলে মাহমুদউল্লাহ-আশরাফুলরা খেলবেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নসের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম। মাহমুদউল্লাহর মতো তানিমেরও আশা, বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘এখানে আসায় সবাইকে অনেক ধন্যবাদ। ইউনুস ভাই, এজাজ ভাই, শামীম ভাই, আশরাফুল এবং দলের সবাইকে ধন্যবাদ। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, দলের জন্য যা প্রয়োজন, সেটা অবশ্যই করব। আশরাফুল যেটা বলল যে গত বছর ডিবিএসএলে আমরা চারটা সেঞ্চুরি করলাম। এই ক্রিকেট কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক, সেটা তো বুঝতেই পারছেন। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
মাহমুদউল্লাহ, আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ায় তাদের ডব্লিউসিএলে খেলতে কোনো বাধা নেই। তামিমও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় তিনি ডব্লিউসিএলে অনিশ্চিত। মুশফিকুর রহিম ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট ছাড়েননি। আর দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজার ক্রিকেটার ছাপিয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে উঠেছে। তাঁদের নামে রয়েছে অসংখ্য মামলা।
সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন—এই প্রসঙ্গে তানিম বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তাঁরা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’
এখন পর্যন্ত দুইবার হয়েছে ডব্লিউসিএল। ২০২৪ ও ২০২৫ সালে দুইবারই টুর্নামেন্ট হয়েছে ইংল্যান্ড। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয়বার শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুইবারই পাকিস্তান রানার্সআপ হয়েছে।

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজেকে যখন চেনাতে শুরু করলেন, তখনই পড়লেন বিপদে। তিন ম্যাচেই পিএসএল শেষ হয়ে গেল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।
১ ঘণ্টা আগে
উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা
৪ ঘণ্টা আগে
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়
৫ ঘণ্টা আগে