
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীর বিরুদ্ধে। এই অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শাতে রেজভিউলকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
গতকাল রোববার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজভিউল আহসান মুন্সীকে শোকজের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে হবে।

ওই দিন সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর গুলশানের বাসভবনে বিএনপির একটি মতবিনিময় সভায় লাঞ্ছিতের এ ঘটনা ঘটে। রেজভিউল আহসান মুন্সী মনজুরুল আহসান মুন্সীর ছোট ছেলে।
একই দিন রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, মতবিনিময় সভায় উপস্থিত শীর্ষ নেতাদের সামনে রেজভিউল আহসান মুন্সী অন্যায়ভাবে নজরুল ইসলাম সরকারের ওপর চড়াও হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, দলীয় একজন দায়িত্বশীল নেতার প্রতি অন্য নেতার এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী এবং দেবিদ্বার উপজেলা বিএনপির নেতা-কর্মীদের জন্য অপমানজনক। এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির উপজেলা ও তৃণমূলের নেতারা।
অভিযোগের বিষয়ে জানতে রেজভিউল আহসান মুন্সীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ
৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর
৩২ মিনিট আগে