উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য মেননকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করা হয়।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে কোনো ডিজি বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে চাওয়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এমনকি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
এছাড়া নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে অনুসন্ধানে প্রমাণ পায় দুদক।
এ ঘটনায় রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা করে দুদক।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর রাশেদ খান মেননকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন আব্দুল গফুর মিয়া। টিউমারী এলাকায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে ডালচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ, সার ও কীটনাশক বিতরণ...
২৫ মিনিট আগে
আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি রাস্তার ওপর রেখে দৌড়ে দ্রুত পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে