
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজাসহ নিশান মডেলের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে গাড়িচালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করে।
ডিএমপির ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি রাস্তার ওপর রেখে দৌড়ে দ্রুত পালিয়ে যান।
পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বাড্ডা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
১ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
২ ঘণ্টা আগে