
বরগুনায় পায়রা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। ঢাকা থেকে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে নেমে ওই ছাত্রী নিখোঁজ হয়। ঘটনার পরপরই তার সন্ধান পেতে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ রোববার সকালে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরীর নাম জুঁই (১৫)। সে ঢাকার মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে এবং সেখানকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনেরা জানান, আজ সকালে লতাকাটা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে জুঁই। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় সে পানিতে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে চেষ্টা করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনো নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
২১ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে