
আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তাঁকে গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
মিষ্টি সুবাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ মডেল মিষ্টি সুবাসকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে আয়োজিত একটি মিছিলে অংশ নেন রুহুল আমীন। এ সময় তাঁর বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। চিকিৎসা শেষে গত বছরের ৩ অক্টোবর রুহুল আমীন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ৫৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে মিষ্টি সুবাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় মিষ্টি সুবাস আলোচনায় আসেন। ওই দিন জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অবস্থান করার অভিযোগে পুলিশ তাঁকে আটক করে।
ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তিনি জামিন পান। তবে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি কারাগার থেকে বের হতে পারেননি।

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের কাছে প্যারাসেইলিং, ওয়াটার বাইক, টায়ার টিউব ও বিচ বাইক এখন জনপ্রিয় বিনোদনের অংশ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার আড়ালে নিরাপত্তা, তদারকি ও অনুমোদন নিয়ে দীর্ঘদিনের নানা প্রশ্ন রয়ে গেছে।
২ ঘণ্টা আগে
কাগজে-কলমে নারী-পুরুষ মিলিয়ে ১৮০ শ্রমিকের কর্মসংস্থান। অথচ খাল পুনঃখননের কাজ চলছে ছয়টি এক্সকাভেটর (ভেকু) মেশিনে। সরকারিভাবে শ্রমনির্ভর কাজে গুরুত্ব দেওয়া হলেও স্থানীয়দের দাবি, প্রকল্পে কোনো সাধারণ শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
৩ ঘণ্টা আগে
চব্বিশের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণভবনে। বিক্ষুব্ধ জনতার হামলায় তছনছ হয়ে যায় পদচ্যুত স্বৈরশাসকের সুরম্য ও সুপরিসর বাসভবনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
৫ ঘণ্টা আগে